আর্কাইভ
ads
logo

ইংল্যান্ডে মসজিদের সামনে মুসলিম যুবককে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পি.এম
ইংল্যান্ডে মসজিদের সামনে মুসলিম যুবককে কুপিয়ে হত্যা

ছবিঃ সংগৃহীত

ads

ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসে রমজান মাসে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জেশান আফজাল (১৮) নামে এক মুসলিম যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টার দিকে বার্মিংহামের অদূরে স্মেথউইক এলাকায় একটি মসজিদের সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসি ও আনাদোলুর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পবিত্র রমজান উপলক্ষে মসজিদে তারাবির নামাজ আদায় শেষে বাসায় ফিরছিলেন একদল মুসল্লি। পথিমধ্যে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে জেশান আফজাল ঘটনাস্থলেই প্রাণ হারান। এই ঘটনায় ১৯ ও ২০ বছর বয়সী আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের একজন মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, তারা ঘটনার পরপরই পুরো এলাকাটি ঘিরে ফেলেছেন এবং জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন। প্রকৃত পরিস্থিতি এবং এই ঘটনার নেপথ্যে কারা জড়িত তা খুঁজে বের করতে জোরালো তদন্ত শুরু হয়েছে।

তবে এই হামলাটি বর্ণবাদী বা কোনো ধর্মীয় বিদ্বেষ থেকে সংঘটিত হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনই নিশ্চিত করে কিছু বলছে না। তারা বিষয়টিকে তদন্তাধীন বলে উল্লেখ করেছে। রমজানের মতো পবিত্র সময়ে এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ ও শোক বিরাজ করছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ