প্রজন্ম বার্তা একটি ডিজিটাল নিউজ মিডিয়া। আমরা বিশ্বাস করি সত্য, নির্ভরযোগ্য, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সমাজ উন্নয়ন এবং গঠনমূলক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। আমরা সেটা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি, সত্যের কোনো সীমানা নেই।
পাঠক ও দর্শনার্থীদের প্রজন্ম বার্তা–এর ব্যবহারের শর্তাবলী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইট, কনটেন্ট, সেবা ও অ্যাপ্লিকেশনে স্বাগতম। ব্যবহারকারীরা বিভিন্ন মাধ্যমে আমাদের কনটেন্ট ও সেবা ব্যবহার করতে পারেন।
আপনি যখন প্রজন্ম বার্তা–এর কোনো লেখা, ছবি, ভিডিও, অডিও বা অন্যান্য তথ্য পড়েন বা ব্যবহার করেন, তখন ধরে নেওয়া হবে যে আপনি এই ব্যবহারের শর্তাবলী ও আমাদের গোপনীয়তা নীতি মেনে নিয়েছেন।
এই শর্তাবলী বা গোপনীয়তা নীতির কোনো অংশে আপত্তি থাকলে ই–মেইলের মাধ্যমে প্রজন্ম বার্তা–এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে। তবে সেই আপত্তি গ্রহণ বা প্রত্যাখ্যানের পূর্ণ অধিকার প্রজন্ম বার্তা সংরক্ষণ করে।
সব ব্যবহারকারীকে এই শর্তাবলী মেনে চলতে হবে। শর্ত ভঙ্গ হলে প্রয়োজনে ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্থগিত করা বা ওয়েবসাইট ও অ্যাপে প্রবেশাধিকার বন্ধ করা হতে পারে।
ওয়েবসাইটে প্রবেশ বা অ্যাপ ব্যবহার করার মাধ্যমে ব্যবহারকারী প্রজন্ম বার্তা–এর সেবা গ্রহণ করেছেন বলে গণ্য হবে। এসব সেবার মধ্যে লেখা, ছবি, ভিডিও, অডিও, সফটওয়্যারসহ বিভিন্ন ডিজিটাল উপাদান অন্তর্ভুক্ত।
প্রজন্ম বার্তা–এ প্রকাশিত সব কনটেন্ট, লোগো, লেখা, ছবি, ভিডিও, অডিও, গ্রাফিক্স, ডোমেইন নাম, ট্রেডমার্ক ও অন্যান্য বৌদ্ধিক সম্পত্তির মালিকানা প্রজন্ম বার্তা বা এর লাইসেন্সদাতাদের।
ব্যবহারকারীরা এসব কনটেন্টের ওপর কোনো বাণিজ্যিক বা অ-বাণিজ্যিক মালিকানা দাবি করতে পারবেন না এবং এসব কনটেন্ট থেকে কোনো ডেরিভেটিভ কাজ তৈরি করতে পারবেন না।
ব্যবহারকারীরা প্রজন্ম বার্তা–এর সেবা কেবল বৈধ ও পাঠযোগ্য উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন।
অডিও ও ভিডিও কনটেন্ট শুধু শোনা ও দেখার জন্য—এর বাইরে অন্য কোনো ব্যবহার অনুমোদিত নয়।
আমরা আমাদের কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে উৎসাহিত করি, তবে কনটেন্টে কোনো পরিবর্তন, বিকৃতি বা বাণিজ্যিক ব্যবহার করা যাবে না।
ওয়েবসাইট বা অ্যাপ হ্যাক করার চেষ্টা, নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার চেষ্টা কঠোরভাবে নিষিদ্ধ।
সব সেবা শুধুমাত্র ব্যক্তিগত ও অ-বাণিজ্যিক ব্যবহারের জন্য। কোনো কনটেন্ট বিক্রি, পুনঃপ্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।
উস্কানিমূলক, আপত্তিকর বা অশালীন ভাষা ও মন্তব্য ব্যবহার করা নিষিদ্ধ।
প্রজন্ম বার্তা যে কোনো সময়, নিজস্ব বিবেচনায়, ওয়েবসাইট বা অ্যাপ থেকে যে কোনো কনটেন্ট সরিয়ে নিতে পারে।
ব্যবহারকারী প্রজন্ম বার্তা–কে কোনো রাজনৈতিক দল, বর্ণবাদ, লিঙ্গবিদ্বেষ বা বিভ্রান্তিকর প্রচারণার সঙ্গে যুক্ত করতে পারবেন না।
মানহানিকর মন্তব্য, আদালত অবমাননাকর বক্তব্য, হুমকি, হয়রানি বা ব্যক্তিগত আক্রমণ নিষিদ্ধ।
অশালীন, অনৈতিক বা আপত্তিকর ছবি ও মন্তব্য পোস্ট করা যাবে না।
নিজ নিজ ডিভাইসের নিরাপত্তার দায়িত্ব ব্যবহারকারীর। ভাইরাস, ম্যালওয়্যার বা তৃতীয় পক্ষের কনটেন্ট থেকে সৃষ্ট কোনো ক্ষতির জন্য প্রজন্ম বার্তা দায়ী নয়।
প্রজন্ম বার্তা থেকে অন্য কোনো ওয়েবসাইটে গেলে সেসব সাইটের কনটেন্টের জন্য প্রজন্ম বার্তা কোনো দায় নেবে না।
তৃতীয় পক্ষের তৈরি বা প্রকাশিত কনটেন্টের জন্য প্রজন্ম বার্তা দায়ী নয়। এসব কনটেন্টের সঠিকতা বা নির্ভরযোগ্যতার নিশ্চয়তা দেওয়া হয় না।
প্রজন্ম বার্তা–এর গোপনীয়তা নীতি এই ব্যবহারের শর্তাবলীর অবিচ্ছেদ্য অংশ।
ওয়েবসাইট ও অ্যাপে প্রদর্শিত বিজ্ঞাপন তৃতীয় পক্ষের হতে পারে। বিজ্ঞাপন–সংক্রান্ত নেটওয়ার্ক বা ওয়েবসাইটে তথ্য সংগ্রহ প্রক্রিয়া বা কনটেন্টের জন্য প্রজন্ম বার্তা দায়ী নয়।
প্রজন্ম বার্তা যেকোনো সময় এই ব্যবহারের শর্তাবলী পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।
বিভিন্ন সময় প্রজন্ম বার্তা ই–মেইল, ফোন বা এসএমএসের মাধ্যমে ইভেন্ট, প্রচারণা, প্রতিযোগিতা বা জরিপে অংশগ্রহণের আমন্ত্রণ জানাতে পারে।
ব্যবহারকারীরা মন্তব্য, ছবি ও ভিডিও পোস্ট করতে পারেন। কনটেন্ট পোস্ট করার সময় নিশ্চিত করতে হবে যে তা তাদের নিজস্ব বা অনুমতিপ্রাপ্ত এবং তা অবৈধ, মানহানিকর, অশালীন বা হয়রানিমূলক নয়।
ব্যবহারকারীর তৈরি কনটেন্টের সঠিকতার দায় প্রজন্ম বার্তা নেয় না। যে কোনো সময়, কোনো কারণ ছাড়াই, কনটেন্ট অপসারণ বা পোস্ট করার সুযোগ বন্ধ করার অধিকার প্রজন্ম বার্তা রাখে।
বাংলাদেশের বাইরে থেকে সংগৃহীত ব্যক্তিগত তথ্য এই ব্যবহারের শর্তাবলী ও গোপনীয়তা নীতি অনুযায়ী প্রক্রিয়া করা হবে।
প্রজন্ম বার্তা সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা করে। প্রকাশিত সব তথ্য সর্বদা শতভাগ নির্ভুল হিসেবে বিশ্লেষণ করে তারপর প্রকাশ করা হয়। তবে তথ্য সংক্রান্ত যেকোনো ভুলভ্রান্তি সম্পর্কে কেউ অভিযোগ, প্রশ্ন বা যোগাযোগ করলে তাৎক্ষণিক খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সব কনটেন্ট শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে প্রকাশিত; এটি কোনো পরামর্শ নয়, বরং সত্য উন্মোচনের মাধ্যমে মানুষের নিকট সঠিক চিত্র তুলে ধরা।
সব সেবা কোনো প্রকার ওয়ারেন্টি ছাড়াই প্রদান করা হয়। পোস্ট ও কনটেন্ট দেখা ব্যবহারকারীরা নিজ দায়িত্ব ও বিবেচনায় কনটেন্ট, পোস্ট দেখেন। তৃতীয় পক্ষের তথ্যের ক্ষেত্রে ব্যবহারকারীদের নিজ দায়িত্বে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।