আর্কাইভ
ads
logo

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পি.এম
নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪

ছবিঃ সংগৃহীত

ads

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীসহ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িতরা ইয়াসিন আরাফাত ও আলিফ দেওয়ান গ্রুপের সদস্য বলে জানা গেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ এনসিপির জেলা সংগঠক আলিফ দেওয়ান অভিযোগ করে বলেন, ইয়াসিন আরাফাতের কোনো পদ-পদবি নেই। তিনি নির্বাচনের সময় তাদের সঙ্গে থাকলেও বর্তমানে পঞ্চবটি মোড়ে ফুটপাতে চাঁদাবাজি করছেন। এর প্রতিবাদ করায় এনায়েতনগর ইউনিয়ন এনসিপির সংগঠক বিপ্লবকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে একটি রোলিং মিলে মারধর করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে ইয়াসিন আরাফাত বলেন, তিনি পঞ্চবটি এলাকার এমদেদিয়া রোলিং মিলের মালিক। তার দাবি, শনিবার বিকেলে আলিফ দেওয়ানের নেতৃত্বে সাব্বির, বিপ্লব, সিয়াম ও রাসেলসহ একদল লোক তার প্রতিষ্ঠানে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ চারজনকে মারধর করে এবং ২৪ ঘণ্টার মধ্যে টাকা না দিলে মিল পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ বিষয়ে তিনিও থানায় অভিযোগ করেছেন বলে জানান।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, চাঁদাবাজির বিষয়টি তাদের কাছে স্পষ্ট নয়। তবে দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল এবং তা থেকেই মারামারির ঘটনা ঘটেছে। আলিফ দেওয়ানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অন্য পক্ষ এখনও অভিযোগ দেয়নি, তবে তারা অভিযোগ দেবে বলে জানিয়েছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ